আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: যখন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট বলছেন যে, ‘সালেহ চিকিত্সা লাভের পর ইয়েমেনে ফেরত আসবেন’ এবং সৌদি কর্তৃপক্ষও একই ষড়যন্ত্রে লিপ্ত, তখন ব্রিটেন, ফ্রান্স, জার্মানী, ইতালি ও স্পেনের সরকার প্রধানগণ এক যৌথ বিবৃতি প্রদান পূর্বক আলী আব্দুল্লাহ সালেহ’র যুগের সমাপ্তিতে দেশে নতুনভাবে সংস্কার ও সংশোধন শুরু করার আহবান জানিয়েছেন।
ইউরোপীয় নেতাদের পক্ষ হতে গতকাল সোমবার প্রকাশিত ঐ যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ইয়েমেনে গণতন্ত্র ভিত্তিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্য সার্বিক সহযোগিতা করতে তারা প্রস্তুত।
ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানী’র চ্যান্সেলর এবং ইতালি, ব্রিটেন ও স্পেনের প্রধানমন্ত্রী এ যৌথ বিবৃতিতে ইয়েমেনে অনতি বিলম্বে যুদ্ধ বিরতির আহবান জানিয়ে ঘোষণা দিয়েছে যে, পারস্য উপসাগরীয় সমন্নয় পরিষদের পরিকল্পনার ভিত্তিতে ইয়েমেনে জাতীয় সংলাপের বিষয়ে তারা সার্বিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, বেশ কয়েক মাস সরকার বিরোধী গণবিক্ষোভের পর অবশেষে গত শুক্রবার ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে রকেট হামলা চালানোর পর –যাতে আলী আব্দুল্লাহ সালেহসহ বেশ কয়েজন উর্ধ্বতন কর্মকর্তা আহত হয় এবং বেশ কয়েকজন নিহত হয়- ইয়েমেনের স্বৈরাচারী শাসক চিকিত্সার বাহানায় সৌদি আরবে পলায়ন করেছে এবং পরবর্তীতে তার পরিবার তার সাথে সংযুক্ত হয়েছে।#